মালদার গৌড় মহাবিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ শহিদ ইকবাল। এছাড়াও ভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের গবেষক সুনিল সাহা, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপিকা সুস্মিতা সোম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শক্তিপদ পাত্র। এছাড়াও উপস্থিত ছিল গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা।
জানা যায়, এই ভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা নিয়ে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা চক্র করা হয়। এর পাশাপাশি প্রোজেক্টারের মাধ্যমে চলচিত্র চক্রের প্রদর্শন করা হয়। এটি একটি দুর্লভ চলচিত্রের অংশ যা ভাষা দিবস উপলক্ষে প্রথম দেখানো হল গৌড় মহাবিদ্যালয়ে।
গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জানান, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা নিয়ে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা চক্র এবং চলচিত্র প্রদর্শনী করা হয়। এই চক্রে জাট বাংলাদেশের ইতিহাস বিষয়ক গবেষণা চলছে এবং জাহির রাহমান পরিচালিত কালজয়ী চলচিত্র জীবন থেকে নেওয়া চলচিত্রের প্রদর্শনী করা হয় প্রোজেক্টারের মাধ্যমে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/YRpc1iEeAFo